
দৈনিক আবেশভূমি ডেস্ক:,নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।১৯০৫সালে বঙ্গ ভঙ্গ প্রতিরোধের জন্যে রবীন্দ্রনাথ রাখীবন্ধন উৎসব পালন করে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দিয়ে ছিলেন।পৌরাণিক ও ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে রাখীবন্ধন যুগে যুগে সমাদৃত। চিতোরের বিধবা রানী কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ূনের হাতে রাখি বেঁধে মোঘল আক্রমণ পতিহত করেছিলেন।দৈত্যরাজ বলির হাতে লক্ষী এক শ্রাবন পূর্ণিমাতে রাখী বেঁধে ছিলেন স্বামী বিষ্ণু’কে বৈকুণ্ঠে ফেরাতে।মহাভারতে দ্রৌপদী কৃষ্ণের হাতের কব্জির আঘাত প্রাপ্ত স্থানে রক্ত ক্ষরণ বন্ধে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিয়ে ছিলেন যা পরে রাখীর মর্যাদা পায়।
গণেশের বোন গণেশের হাতে রাখি পরান।তখন গণেশের দুই পুত্রের রাখি বন্ধনের সন্তোষ বিধান করতে মা সন্তোষীর সৃষ্টি হয়েছিল।৩২৬খ্রীষ্টপূর্বাব্দে আলেকজান্ডারের স্ত্রী রোজানা রাজা পুরুর হাতে রাখি পরিয়ে আক্রমন থেকে বিরত করে ছিলেন।
এই ভাবে রাখীবন্ধন মানুষের কাছে খুবই জনপ্রিয়।বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের কাছে একই ভাবে সমাদৃত।
আজ নন্দীগ্রাম বিধান সভার দুটি ব্লকের রিয়াপাড়া ,টেঙ্গুয়া,নন্দীগ্রাম সহ বিভিন্ন স্থানে পালিত হয় সম্প্রীতির ও সৌভ্রাতৃত্বের উৎসব 


