দৈনিক আবেশভূমি ডেস্ক: নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে নন্দীগ্রাম-২ব্লক সংলগ্ন রাস্তার উপর আজ রাখিবন্ধন উৎসব উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নন্দীগ্রাম-২ বি ডি ও অখিলেশ সাহা। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহাদেব বাগ, কৃষি কর্মাধক্ষ পরিতোষ জানা,সহ অন্যান্য আধিকারিক ও কর্মাধক্ষগন।সকলে  পথচলতি মানুষকে রাখি পরান ও ম্যাক্স পরিয়ে করোনা বিধি সম্পর্কে সচেতন করেন।ব্লক যুব আধিকারিক  অভিষেক ঘোষাল বলেন গত বছর থেকে কোভিড -১৯ মহামারী রূপ নেয়।আমাদের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং নন্দীগ্রাম-২ বিডিও সাহেবের সহযোগিতায় ঠিক করি অভিনব ভাবে রাখি বন্ধন উৎসব পালন করার। রাখির বন্ধনের অপর নাম রক্ষা বন্ধন, তাই রাখি না পরিয়ে সাধারন মানুষকে করোনা সুরের হাত থেকে রক্ষা করতে আমাদের এই সচেতন মূলক উদ্যোগ।

    অপর দিকে নন্দীগ্রাম-১ব্লকের নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাখি ও ম্যাক্স পরিয়ে সচেতনতা বৃদ্ধি করেন নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম,উপ প্রধান শক্তিপদ দাস প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *