দৈনিক আবেশভূমি: নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর।পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের অনুমোদিত ও আর্থিক সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার শিশু সুরক্ষা দপ্তরের নিয়ন্ত্রণে নন্দীগ্রাম -২ ব্লকের দক্ষিণ- ঘোল পুকুরিয়া সোনালী সংঘ পাঠাগার পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন বালিকা শিশু আবাস ” সোনালী হোমে ” আবাসিকদের নিয়ে পালিত হলো রাখিবন্ধন উৎসব । এই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বয়স্করা যারা কথা বলতে পারে’না, শুনতেও পায়না তারা নিজেদের মতো লোককে দেখে অনুসরণ করে নৃত্য করছে এবং সবাই নিজেরা রাখি তৈরি করে রাখি পরাচ্ছে। আবাসিকদের মধ্যে বেবি দাস, বালি তুদু, ও আরজু পণ্ডিতরা খুব খুশি এই ধরনের অনুষ্ঠানে সবাইকে পেয়ে। অনুষ্ঠানে উপস্থিত

                ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শিশু কল্যাণ সমিতির চেয়ারপার্সন ড. দিলীপ কুমার দাস, নন্দীগ্রাম -২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অখিলেশ সাহা, ব্লক স্বাস্থ্য অধিকারিক রিদিপদ পাল, শিশু সুসংহত বিকাশ প্রকল্প আধিকারিক(সি. ডি, পি. ও ) শুভেন্দু দাস, শিশু কল্যাণ সমিতির সদস্য সুকেশ চন্দ্র দাস, রত্নেশ্বর পট্টনায়েক, স্বপন কুমার নন্দ প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *