
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।
এগরা-২এর মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দোবাঁধি বাস্ট্যান্ডে সম্প্রীতির রাখিবন্ধন ও বিধায়ককে সম্বর্ধনা জ্ঞাপন আনুষ্ঠান হয়। অনুষ্ঠানে পারস্পরিক রাখি বন্ধন সহ দলের বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুন কুমার মাইতিকে উত্তরীয় ও কবিগুরুর প্রতিকৃতি স্মারক হিসেবে তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন হয়। দলের পক্ষ থেকে প্রাথমিক কোভিড যোদ্ধা আশা কর্মীদের সম্বর্ধনা জানানো হয় । আশা কর্মীগণ দলের বিধায়ক ও জেলা সভাপতিকে উপহার সামগ্রী তুলে দিয়ে সম্মাননা জ্ঞাপন হয়। ছিলেন বিধায়ক তথা দলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুন কুমার মাইতি। ছিলেন দলের এগরা- ২ সভাপতি স্বরাজ খাড়া, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান,মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি ও উপপ্রধান প্রকাশ রায়চৌধুরী, প্রাক্তন প্রধান কৃষ্ণমোহন জানা,এগরা- ২ সংখ্যালঘু সেলের সভাপতি সেক টুটুল ও অঞ্চল সংখ্যালঘু সভাপতি সেক লিয়াকত, যুব সভাপতি নিধুরাম গিরি ও চন্দন জানা, ও মহিলা সভানেত্রী প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন দোলের অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্রীপতি প্রধান।