
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের কাঁথি দীঘা শাখায় রাখিবন্ধন উৎসব অনুষ্ঠিত হয় রবিবার। প্রয়াত সম্পাদিকা কৃষ্ণা পাহাড়ীর জুনপুট মোড় স্থিত বাসভনে এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার প্রবীন সদস্য তরুণ কুমার মহাপাত্র। স্বাগত বক্তব্যে সম্পাদক জানান বরাবরের মতো এবারেও রাখি বন্ধন অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে এই প্রথম সম্পাদিকা অনুপস্থিতির যন্ত্রণার প্রসঙ্গ তুলে ধরেন। সকলেই কৃষ্ণাদির অনুপস্থিতর নিসঙ্গতা অনুভব করেন। ‘বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল’ বাংলা গানটি গেয়ে রাখি বন্ধন শুরু হয়। পরস্পর পরস্পরকে রাখি পরান এবং “ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা”, “একই সূত্রে বাঁধিয়াছি সহস্র টি মন’ প্রভৃতি গান পরিবেশিত হয়। নাতিদীর্ঘ বক্তব্য রাখেন সদস্য কৌস্তব কান্তি মাইতি, তাপস কুমার বেরা, মহামায়া রায়, রীনা দাস প্রমুখ। সঙ্গীত 

