গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ভারতীয় দর্শনশাস্ত্র নিয়ে সাতদিনের জাতীয় স্তরের ওয়ার্কশপের আজ উদ্বোধন হয় যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে।জাতীয় স্তরের এই ভার্চুয়াল ওয়ার্কশপের উদ্বোধন করেন অর্গানাইজিং কমিটির প্রধান পৃষ্টপোষক কলেজ অধ্যক্ষ ড:প্রদীপ্ত কুমার মিশ্র। ওয়ার্কশপে সকলকে পরিচিত করান কলেজের বিভাগীয় অধ্যাপক ও ওয়ার্কশপের কনভেনার অধ্যাপক সৌমেন রায়‌। স্বাগত বক্তব্যে কলেজের বিভাগীয়

    প্রধান ড: মৃণাল কান্তি দে জানান- ৭দিনের এই কর্মশালা চলবে ২৯ শে আগষ্ট পর্যন্ত। স্মাতক ও স্মাতকত্তোর ২৫৭জন ছাত্র ছাত্রীওয়ার্কশপে অংশগ্রহণ করেছে। এর মধ‍্যে রয়েছে রাজ‍্যের বাইরের ৪০ ছাত্র-ছাত্রী। তিনি জানান- কর্মশালার বিষয়বস্তু হল নব্যনায়ের প্রথম পাঠ‍্য যে সকল গ্রন্থ প্রচলিত আছে, তারমধ্যে বিশ্বনাথ ন্যায়পঞ্চানন ভট্টাচার্য্য বিরচিত “ভাষাপরিচ্ছেদ:” অন্যতম। ১৬৮ টি কারিকার সমন্বয়ে রচিত-কারিকাবলী ও ও তার উপর রচিত সিদ্ধান্তমুক্তাবলী টিকা একত্রে “ভাষাপরিচ্ছেদ:” নামে প্রচলিত। প্রত্যক্ষখন্ড, অনুমান খন্ড, উপমানখন্ড, শব্দখন্ড ও গুনখন্ড এই পাঁচটি খন্ডে বিভক্ত। উপযুক্ত সময়ের অভাবে এই কর্মশালায় অনুমানখন্ড ও শব্দখন্ডের বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
                   
      উদ্বোধক কলেজ অধ্যক্ষ তার উদ্বোধনী বক্তব্যে বলেন- ছাত্র ছাত্রীরা ভারতীয় দর্শন শাস্ত্র অধ‍্যয়নে যাতে বিষয়ের গভীর গিয়ে মৌলিক জ্ঞান আহরণ করে সমৃদ্ধ হতে পারে সেই লক্ষ্যে এমন ওয়ার্কশপ। ওয়ার্কশপে সবার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, রেজিস্ট্রেশন ছাত্র-ছাত্রীরা গুগল মিটে অংশ নিতে পারবে, ওয়ার্কশপ চলবে ২৯ শে আগস্ট পর্যন্ত। ওয়ার্কশপে আলোচনায় মুখ‍্য আলোচক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফিলোজফি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং আর্টস ও কমার্স বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রভাত কুমার মিশ্র, বক্তব্য রাখবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিলোজফি বিভাগের প্রাক্তন অধ‍্যাপিকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির হিন্দু স্টাডিজের অতিথি অধ্যাপিকা ড: পিয়ালী পালিত এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অধ্যাপক এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটি ওমেন স্টাডিজ সেন্টারের ডাইরেক্টর অধ‍্যপিকা ড: পাপিয়া গুপ্ত। এদিন উদ্বোধন পর্বে ছিলেন কলেজের আই কিউ এ সি কো অর্ডিনেটর ড: অনিরুদ্ধ সিনহা।         
         
        ধন্যবাদ জানান কলেজের বিভাগীয় সহকারী অধ্যাপক ও কনভেনার ঔঅধ্যাপক সৌমেন রায়। সেমিনার শেষ হবে ২৯ আগষ্ট।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *