গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশ ভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২ তৃণমূল কংগ্রেসের পক্ষে দলের কাঁথি সাংগঠনিক জেলার প্রথম সভাপতি তথা এর বিধায়ক তরুন মাইতি’কে সম্বর্ধনি জ্ঞাপন হয় আজ সোমবার। পঞ্চায়েত সমিতির মিটিং হলে দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়ার পৌরোহিত্যে সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক তরুন কুমার মাইতিকে পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জানান হয়। ছিলেন দলের ব্লক সহ- সভাপতি প্রকাশ রায় চৌধুরী, সম্পাদক রাজকুমার দুয়ারী, মহিলা তৃণমূল সভানেত্রী আরতি মুন্ডা, আইএন টি টি ইউ সি সভাপতি সুধাকান্ত বারিক, সংখ্যালঘু সভাপতি সেখ রেজাউল(টুটুল), মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি, বাথুয়াড়ী পঞ্চায়েত প্রধান লক্ষ্মী রানী হাজরা সহ সমস্ত পঞ্চায়েত প্রধান, প্রক্তন প্রধান নির্মল জানা, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ‍্যক্ষএবং সমস্ত অঞ্চল সভাপতি গন। দলকে সংগঠিত করা, মুখ্যমন্ত্রীর সমস্ত উন্নয়নী প্রকল্পের সুবিধা যাতে মানুষ পায় তার ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *