গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর শ্রীরামপুর পঞ্চায়েতের শ্রীরামপুর হরপ্রসাদ হাইস্কুলে বুধবার দুয়ারে সরকার ক্যাম্পে দেখা গেল সরকারি প্রকল্পে সুবিধা নিতে আসা মানুষদের সাহায্য করছে কন্যাশ্রী ছাত্রীরা।

    সরকারের বিভিন্ন প্রকল্পের ফরম ফিলাপ করে দিচ্ছে কন্যাশ্রী ছাত্রীরা। ব্লকের বিডিও শঙ্কু বিশ্বাস জানান শিবিরে ২০ জন কন্যাশ্রী ছাত্রী ও স্বনির্ভর গোষ্ঠীর ৫০ মহিলাকে ” দুয়ারে সরকার” ক্যাম্পে লাগানো হয়েছে।তারা দুয়ারে সরকার ক্যাম্পে বসে সরকারি সুবিধা নিতে আসা মানুষদের সহযোগিতা করচ্ছেন আর সেই সহযোগিতার পরিকঠামো তৈরী ও হয়েছে প্রশাসনিক ভাবে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
      নির্দেশে এবার দুয়ারে সরকার প্রকল্পে কাজে সহায়তায় নিযুক্ত করা হল কন্যাশ্রী ছাত্রীদের। রাজনৈতিক ক্যাম্প করে সহযোগিতা করার ক্ষেত্রে যে বিতর্ক দানা বাঁধছিল তাকে এক লহমায় ঠান্ডা করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগ দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *