নিজস্ব সংবাদ দাতা : দৈনিক আবেশভূমি : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।হেঁড়িয়াতে,”পশুপতি অ্যাকোয়াটিকস্ প্রাইভেট লিমিটেড”,কোম্পানীতে,ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন গঠিত হয় রবিবার।
এই বিশেষ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী, খেজুরী বিধানসভার বিধায়ক তথা যুব মোর্চার নেতৃত্ব শান্তনু প্রামাণিক,জেলা সাধারণ সম্পাদক তাপস দোলাই,জেলা সহ-সভাপতি দিলীপ মাইতি,জেলা সম্পাদক পবিত্র দাস,জেলা সহ-সভানেত্রী বুলুরানী করণ,জেলা কার্যকর্তা অজয় পয়ড়‍্যা সহ জেলা ও মন্ডলের কার্যকর্তা এবং দলীয় সমর্থকবৃন্দ।এই কার্যক্রমকে ঘিরে দলীয় সমর্থকগনের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।বিধানসভা ভোটে জয়লাভের পর তৃণমূল কংগ্রেস সরকারের ব‍্যপক সন্ত্রাসের মধ‍্যযুগীয় বর্বর শাসনের সময়,খেজুরীর মত তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস কবলিত এলাকায়, হেঁড়িয়াতে একটি কোম্পানীতে,ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন গঠিত হওয়া,ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার ক্ষেত্রে এক বড় সাফল্য।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *