
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২এর সর্বোদয় পঞ্চায়েতের “দুয়ারে সরকার ক্যাম্প” অনুষ্ঠিত হয় আটবাটি অন্নপূর্ণা বিদ্যামন্দিরে। শুক্রবার ফিতা কেটে দ্বিতীয় পর্যায়ের এই ক্যাম্পের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি। উদ্বোধন করে ক্যাম্প পরিদর্শন কালে সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা মাইতি ও উপ প্রধান পূর্নেন্দু দাস,পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ শ্রাবন্তী দাস প্রমুখ। ছিলেন পঞ্চায়েত এলাকার সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্যা। সরাদিন ক্যাম্প চলাকালে পরিদর্শনে আসেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান ও সহ সভাপতি শ্রীপতি প্রধান। সারাক্ষণ প্রশাসনিক নজরদারিতে ছিলেন ব্লকের জয়েন্ট বিডিও গোপাল চন্দ্র শীট, পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রাধাশ্যাম দীক্ষিত ও সচিব দেবদুলাল দাসসহ পঞ্চায়েত ব্লকের আধিকারিকগণ। বিধায়ক পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের ও শিবিরে সংযুক্ত আধিকারিক দের সঙ্গে প্রশাসনিক আলোচনা করেন, সুবিধে অসুবিধের খোঁজ নেন, কিভাবে ও কত ভালো পরিষেবা দেওয়া যায় সে বিষয়ে পরামর্শ দেন। শিবিরে সারাদিন উপচে পড়া ভিড় ছিল। ফরম পূরণের ক্ষেত্রে গতকালের প্রশিক্ষণ প্রাপ্ত কন্যাশ্রীর ৯৮ জন মেয়ে সর্বোত সহযোগিতা করে।
