গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর পঞ্চায়েতের “দৌলতপুর যুব শক্তি ক্লাব” এর ব্যবস্থাপনায় ৪ গ্ৰামের ৪০০ পরিবারের দুয়ারে দুয়ারে পৌঁছয় জগন্নাথ সেবা সমিতি। ক্লাব সংশ্লিষ্ট দৌলতপুর, কাজিচক, পূর্ব বামুনিয়া ও কানাইচট্টা গ্রামের দুয়ারে দুয়ারে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে ব্লিচিং, চুন, মাক্স, স্যানিটাইজার ও সচেতনতার হ্যান্ডবিল তুলে দেয়া হয়। ছিলেন সেবা সমিতির পক্ষে বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ধনঞ্জয় সিংহ, গৌতম দাশ, স্থানীয় ক্লাব সম্পাদক অসীম মাইতি, সহ সম্পাদক সন্দীপ মাইতি, হিমাশু জানা, আশীষ মাইতি প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *