
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশ ভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। দেশপ্রাণ ব্লকের চালতি নগেন্দ্র বিদ্যাপীঠে আজ দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। শুক্রবার দ্বিতীয় পর্যায়ে এই শিবিরে উত্তর আদাবেড়িয়া, গোবিন্দবেরা বাড়, পশ্চিম পুরুষোত্তমপুর, রঘুরামপুর, বাগাঘোল ৫টি সংসদের লোকেরা উপস্থিত হয়ে বিভিন্ন প্রকল্পের সুবিধার সুযোগ পেতে আবেদন করে। লক্ষনীয় ভিড় ছিল লক্ষী ভান্ডার প্রকল্পে গ্ৰাম্য লক্ষীদের। কন্যাশ্রীর মেয়েরা শিবিরে আসা লোকেদের ফরম পূরণের সর্বোত সহযোগিতা করে। শিবিরে ঘোষণা করা হয় আগামী ৮ ই সেপ্টেম্বর পঞ্চায়েতের ব্রাহ্মণশাসন, কালিকাপুর পূর্ব,পশ্চিম ও মধ্য সংসদের আবেদন নেওয়া হবে।১৬ই আগষ্ট ক্যাম্পের প্রথম দিনে পঞ্চায়েতের পূর্ব গোবিন্দপুর, কাজীবসান, চালতি পূর্ব ও পশ্চিম, সরস্বতীপুর, ফুলবনী তে যারা আবেদন দিতে পারেন নি বা নিদ্বারিত তিনটি দিনে সুযোগ নিতে পারেননি তারা ৯ই সেপ্টেম্বরের ধার্য দিনে এসে শেষ সুযোগ নিতে পারবেন। শিবিরের সূচনা পর্বে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা, চালতি পঞ্চায়েত প্রধান তপন কুমার সামন্ত, বিডিও শুভদীপ জানা, জেলা পরিষদের অধ্যক্ষ চালতি নগেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সন্দীপ বেরা, কর্মাধ্যক্ষ কৃষ্ণা জানা প্রমুখ। সারাদিন প্রশাসনিক দায়িত্ব সামলান এ পি ও নিমাই নস্কর, পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কুমার জ্যোতি নন্দ সহ আধিকারিকগন।ব্লক প্রশাসন ও চালতি পঞ্চায়েতের তৎপরতায় শিবির ছিল সুশৃঙ্খল ও প্রসংশনীয়।