
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপর। শুক্রবার বিকেলে আচমকাএগরা সুপার স্পেশিলিটি হাসপাতালে উপস্থিত হন এগরার বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তরুণ কুমার মাইতি। তিনি হাসপাতালের ওয়ার্ড ঘুরে দেখেন, রোগী ও রোগীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিষেবা নিয়ে তাদের অভিযোগ শোনেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিষেবা নিয়ে সুপারের সঙ্গে আলোচনা করেন , স্টাফ ও ক্যজুয়েল কর্মীদের ছোট্ট খোটো সমস্যা বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ও অনুপস্থিতি বিষয়ে খোঁজ খবর নেন, সুইপারের কাজে যুক্ত কর্মীদের দায়িত্ব সম্পর্কে সচেতন ও যত্নবান হওয়ার পরামর্শ দেন। এমনই না জানিয়ে মাঝে মধ্যে যে তিনি আবার ও আসতে পারেন সে বিষয়ে শতর্ক করেন। বিধায়কের উপস্থিতির সংবাদে কর্মচারী মহলে তৎপরতা বেড়ে যায়।

