দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত রত্না গিরি স্মৃতি চ্যালেঞ্জ কাপ সিনিয়র লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ শুক্রবার যে দুটি দল পরস্পরের মুখামুখি হয় একটি ‘করকুলি এ বি সি ডি” এবং ‘প্রগতি সংঘ”। এবিসিডি ১-০ গোলে জয়লাভ করে এবং ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করে সূমন। পুরস্কার তুলে দেন সংস্থার কার্যকরী কমিটির সদস্য তথা প্রাক্তন খেলোয়াড় রণজিৎ দত্ত ও গোলক বিশ্বাস। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, রীতা ভূঞ‍্যা রায়, শুভজিৎ সিনহা প্রমুখ। সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন আগামী কালকের খেলা “শুভ স্পোর্টস চাঁপাতলা” বনাম “দি বিউটি ক্লাব।”

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *