
দৈনিক আবেশভূমি ডেস্ক : মেদিনীপুর পূর্ব পশ্চিম। স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে ফিল্ড আউটরিচ ব্যুরো, মেদিনীপুর, মিনিস্ট্রি অব ইনফরমেশন এন্ড ব্রড কাস্টিং,ভারত সরকার এর উদ্যোগে মেছেদায় মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় কার্যালয়ের অডিটোরিয়ামে তাদের সহযোগিতায় একটি আলোচনা সভা,তথ্য চিত্র প্রদর্শনী ও স্বাধীনতা সংগ্রামের উপর একটি ক্যুইজ প্রতিযোগিতার হয়।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সরকারের মেদিনীপুর জেলার ফিল্ড পাবলিসিটি অফিসার সুদীপ্ত বিশ্বাস, প্রধান অতিথি এভারেস্ট জয়ী ও তেনজিং নোরগে পুরস্কার বিজয়ী পর্বতারোহী দেবাশীষ বিশ্বাস। ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার এলডিএম সুদীপ মাইতি ও ক্যুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরা সভাপতি রিঙ্কু চক্রবর্তী, বিমল দাস প্রমূখ। এই উপলক্ষে কেন্দ্র তথ্য-সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে স্বাধীনতার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।মন্ত্রকের সংগীত ও নৃত্য শিল্পীরা দেশাত্মবোধক সংগীত ও নৃত্য পরিবেশন করেন। সবশেষে স্বাধীনতা সংগ্রামের উপর অডিও ভিজুয়াল রাউন্ড সহযোগে একটি ক্যুইজ প্রতিযোগিতা হয়। দশটি দল অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন সেক মুজাফফর ও সন্দীপ শেখ্য জানা এবং রানার্স হয় কৌশিক মাঝি ও সৌরীন জানা । সকল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। আয়োজক সংস্থা থেকে ৭ জন দৃষ্টিহীনের হতে ফলের চারা সহ এক মাসের রেশন দ্রব্য তুলে দেওয়া হয়।
