
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের অমর্ষি চক্রের উদ্যোগে বিধায়ক উত্তম বারিক’কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় শুক্রবার। পাঁচুড়িয়া আদর্শ বিদ্যাপীঠে এক অনুষ্ঠানে উত্তরীয়, পুষ্পস্তবক, মানপত্র ও উপহার সামগ্রী বিধায়কের হাতে তুলে দিয়ে সম্বর্ধনা জানান হয়। ছিলেন ব্লক তৃণমূল সভাপতি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযুষ পন্ডা, দুইজেলা পরিষদ সদস্য পটল আদক ও টুনি বালা শীঠ, এ আই সেকেন্ডারী সমরেন্দ্রনাথ হাজরা, বিদ্যালয় পরিদর্শক খুকুরাণী দাস, সংগঠনের মহকুমা নেতৃত্ব সমীক মান্না, অমর্ষি-২ পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব দাস, দুই কর্মাধ্যক্ষ আহাদ আলি ও মুক্তিরঞ্জন বেরা প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি প্রেমাঙ্কুর শাসমল সঞ্চালনায় সংগঠনের সম্পাদক গৌরহরি বারিক। শেষে প্রেমাঙ্কুর শাসমলকে সভাপতি এবং শুভাশীষ শীট’কে সম্পাদক করে একটি নতুন কমিটি গঠিত হয়। বিধায়ক তার বক্তব্যে শিক্ষাক্ষেত্রে তৃণমূল সরকারের অবদান উল্লেখ করে শিক্ষকদের শিক্ষা দানের পাশাপাশি সংগঠনটিকে গনমুখি ও মজবুত করার পরামর্শ দেন। সে ক্ষেত্রে তিনি পাশে থাকার ও আশ্বাস দেন।
