গৌরীশংকর মহাপাত্র:  দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। শুক্রবার পটাশপুর- তৃণমূল কংগ্রেসের পক্ষে দলের সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক তরুন কুমার মাইতি কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। বিধায়কের পানিপারুল দলীয় কার্যালয়ে উত্তরীয়, পুষ্পস্তবক, বিবেকানন্দের স্মারক ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জানান হয়। ছিলেন পটাশপুর-২ তৃণমূল সভাপতি জেলা পরিষদের কর্মাধ‍্যক্ষ মৃণাল কান্তি দাস, দুই সহ-সভাপতি মানস রায় ও স্বপন কুমার মাইতি, সাউথখন্ড পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ, পঁচেট পঞ্চায়েতের উপ প্রধান প্রণব কর ও প্রাক্তন উপ প্রধান দুর্গাপদ পাহাড়ি, পটাশপুর পঞ্চায়েতের সহদেব দাস ও অনুপ হাজরা, খাড় অঞ্চলের পশুপতি মাইতি ও বিষ্ণুপদ নায়ক প্রমুখ। জেলা সভাপতি ব্লক সভাপতিদের কাছ থেকে ব্লকের অঞ্চল ভিত্তিক সাংগঠনিক কাজকর্মের খবরা খবর নেন, পারস্পরিক ভুল বুঝাবুঝি সরিয়ে সংগঠনের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে চলার পরামর্শ দেন। সেক্ষেত্রে তিনি পাশে থাকার আশ্বাস দেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *