
দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।আজ শনিবার কাজলা জনকল্যাণ সমিতিতে কাজলা জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এবং বিবেকানন্দ মিশন আশ্রম, চৈতন্যপুর, হলদিয়ার পরিচালনা ও সহযোগিতায় অভিজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা চক্ষু ছানি পরীক্ষা শিবির করা হয়। এই শিবিরে কাঁথি -১, দেশপ্রাণ, কাঁথি – ৩, রামনগর১,২ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে রোগীরা চক্ষু পরীক্ষা করতে আসেন। রোগীদেরকে কোভিড বিধি মেনে চক্ষু পরীক্ষা করা হয়। ত ১৬৫ জন ছানি রোগী পাওয়া যায় । অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর পক্ষে ছিলেন অসিত প্রামানিক, মিশনের পক্ষে ছিলেন মলয় কুমার সামন্ত। অনুষ্ঠানটি পরিচালনা করেন সলিল দত্ত, অশোক খুটিয়া, মান্তু জানা, নীলিমা চক্রবর্তি, দীপিকা দত্ত। পরীক্ষা শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শ্রী স্বপন পন্ডা।
