
দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।
দেশপ্রাণ গভর্নমেন্ট অাই টি অাই কলেজ সম্মুখস্থ মাঠে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের অায়োজনে প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় শনিবার।সেই উপলক্ষে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করেন বিধায়ক উত্তম বারিক ও প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির অাহ্বায়ক দীপু খাঁন।বক্তব্য রাখেন ষ বিশিষ্ট সমাজসেবী শশাঙ্ক শেখর বেরা,সেক অাসরফ অালি,দিলীপ বারিক,সেক ইমরান হোসেন, সেক মঈনুদ্দিন, অাকতার রাজা,দেববল্লব মন্ডল,ফুল কুমার নায়ক প্রমুখ। সভা পরিচালনা করেন অাবদুল সাত্তার। বিধায়ক উত্তম তাঁর বক্তব্যে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ইতিহাসের উল্লেখ করে ছাত্র সমাজকে গঠনমূলক ভূমিকা পালনের অাহ্বান জানান। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন দেশপ্রাণ ব্লকের সম্পদ এই অাইটিঅাই কলেজ।এই কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাসিং এর মাধ্যমে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে পড়ুয়া দের নিয়োগের বিষয়টি অবহেলিত। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রী ও সর্বস্তরের শিক্ষক-শিক্ষিকা র কল্যাণে প্রভূত কর্মসূচী রূপায়িত । জনসাধারণের সার্বিক উন্নয়নে বিভিন্ন সামাজিক প্রকল্পের রূপায়ণ গোটা দুনিয়ায় নজর কেড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফল নেতৃত্বে সারা দেশ ও দুনিয়ায় আনন্দ। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন।সভার সভাপতি দীপু খাঁন ছাত্রছাত্রীদের স্বার্থে তৃণমূল ছাত্র পরিষদ অান্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন।
