দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষে কাঁথি প্রভাত কুমার কলেজে। গতকাল শুক্রবার রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ‍্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি দুদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন। আজ শেষ দিনে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক তরুণ কুমার মাইতি, যুব সভাপতি সুপ্রকাশ গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর, জেলা ছাত্র পরিষদ সভাপতি শতদল বেরা, উদয় পাল,কাঁথি পৌরসভার প্রশাসক প্রধান হরিসাধন দাস অধিকারী প্রমুখ। বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে দলে আসার আবদনের ভিত্তিতে ৭৫ জনকে আজ তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করান হয়। সুচি মেনে ট‍্যুইটার ট্রেনিং হয়, নির্ধারিত সময়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনান হয়,জেলা স্তরে প্রায় ৫০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠান ঘিরে জেলার সমস্ত কলেজে কলেজ ইউনিট পতাকা উত্তোলন করে দিনটি যথাযথভাবে পালন করে‌। বক্তাগণ শিক্ষক ও শিক্ষার্থী স্বার্থে ছাত্রসংগঠন কে দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে সংগঠন পরিচালনার পরামর্শ দেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *