
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুর বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনে জুভেনাইল জাস্টিস হোম, সাধার, ও ওল্ড. এজ আবাসে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ শনিবার। শিশু আবাস, স্বাধার, ওল্ডেজ আবাসের ১৭০ জন আবাসিক বৃন্দ মানবিক পেনশন, খাদ্যসাথী, বার্ধক্য, বিধবা ভাতা ও লক্ষ্মী ভান্ডার ও অন্যান্য পরিষেবার জন্য আবেদন জমা দেন। এই কর্মসূচির ফিতা কেটে উদ্বোধন করেন কাঁথি মহকুমা শাসক আদিত্য বিক্রম মোহন হিরানি, সঙ্গে জেলা সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু কুমার পৌরানিক, দেশপ্রাণ ব্লকের বিডিও শুভদীপ জানা, দেশপ্রান ব্লকের বি ডাব্লিউ স্বপন কুমার দাস, বি.ডব্লিউ প্রমুখ। জেলা সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু কুমার পৌরাণিক তার বক্তব্যে বলেন- মুখ্যমন্ত্রীর মানবিক প্রকল্প সমূহের সর্বস্তরে যথার্থ রূপায়নের একটি উল্লেখযোগ্য প্রয়াস হল আজকে এই দুয়ারে সরকারের কর্মসূচি। কর্মসূচি রূপায়নের জন্য পূর্ব মেদিনীপুর জেলা সমাজ কল্যাণ দপ্তর এর উদ্যোগে আজ ১৭০ জন আবাসিক সফলভাবে বিধি মেনে নিজেদের নাম নথিভুক্ত করেন। তিনি এই ব্যবস্থা পনার জন্য বিবেকানন্দ লোক শিক্ষানিকেতন কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান।এই কর্মসূচিটি সুষ্ঠুভাবে রূপায়নের জন্য উপস্থিত ছিলেন বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা ব্রজ গোপাল সাউ, সভাপতি অসিত বরণ প্রধান প্রমুখ। জেলা সমাজ কল্যাণ দপ্তর ও উপস্থিত সরকারি প্রতিনিধিদের বিবেকানন্দ নিকেতন এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক গৌতম শাসমল।
