গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।দুবদা অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থায় দুব্দা দেশপ্রান হাইস্কুলে আজ ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন ও গ্রাম পঞ্চায়েত এলাকায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রত‍্যেককে গোলাপ ফুল, ফাইল সহ টাকাও মোমেন্টো দিয়ে সম্বর্ধিত করা হয় । মুখ‍্যবক্তা  কাঁথি সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি বিধায়ক অরুণ কুমার মাইতি। উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি খগেন্দ্রনাথ দুয়ারী ,ব্লক তৃণমূল সম্পাদক রাজকুমার দুয়ারী, প্রধান রাধারানী বর, উপপ্রধান সত্য রঞ্জন মাইতি, কর্মাধ‍্যক্ষ অনিল বর ও সমীর গারু, যুব সভাপতি মিনাল কান্তি জানা, ছাত্রনেতা রুপম সাউ কালিপদ মণ্ডল প্রমুখ। সভাপতিত্ব করেন তৃণমূল ছাত্র পরিষদের অঞ্চশ সভাপতি চন্দ্রকান্ত জানা।।                                                          সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুবনেতা দিব্যেন্দু নন্দী।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *