
দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা সাহিত্য আকাদেমির একাদশতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সাহিত্য আকাদেমির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত অমরকুমার মাইতি-র স্মরণসভা অনুষ্ঠিত হয় শনিবার। ২৮শে আগস্ট আজ বিকেলে এগরা কলেজের অধ্যাপক স্বপন মিশ্রর বাসা বাড়িতে অমরকুমার মাইতি-র সাহিত্য ও সমাজ কল্যাণমূলক কাজের বিভিন্ন দিক তুলে ধরেন আকাদেমির প্রাক্তন সম্পাদক অধ্যাপক মৃণাল কান্তি দাস । সংস্থার সমস্ত সদস্য অমরবাবুর স্মৃতি চারণা করেন সংস্থা সম্পাদক প্রদ্যোৎ রথ, চন্দন বারিক,কবিতা পাঠ করেন বাসুদেব গায়েন, সংগীতে শুভদীপ মাইতি। সভাপতিত্ব করেন সাহিত্য আকাদেমির সভাপতি অলকেশ মাইতি ।
