গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুরের কাঁথি সাগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রথম সাংগঠনিক সভা রবিবার আয়োজিত হয়এগরা ঝাটুলাল হাইস্কুল সভাগৃহে। স্বাগত ভাষণ দেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অভিজিৎ দাস। সভায় পৌরোহিত‍্য করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক তরুণ মাইতি। সভায়

    বক্তব্য রাখেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সমবায় মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর,প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, বিধায়ক উত্তম বারিক ও সোহম চক্রবর্তী, জেলা কর্মাধ্যক্ষ ডা:পার্থ প্রতিম দাস ও মৃণাল কান্তি দাস, সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি বিকাশ বেজ, জেলা মহিলা নেত্রী কাজল বর্মন, সংখ্যালঘু সেলের সভাপতি সেক অানোয়ার উদ্দিন প্রমুখ। । কাঁথি সাংগঠনিক
      জেলায় ১৩টি ব্লক  ও দুটি পৌরসভা নিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভা কেন্দ্র এবং মেদিনীপুর লোকসভা কেন্দ্রের এগরা বিধানসভা কেন্দ্র মোট(৮ টি বিধানসভা কেন্দ্র)সমূহের অন্তর্ভুক্ত ১৫ টি ইউনিটের  সাংগঠনিক সভাপতি ও সহঃ সভাপতি সহ বিধানসভার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও শাখা সংগঠন সমূহের কর্মকর্তা  প্রমুখদের নিয়ে অাজকের সাংগঠনিক সভা অায়োজিত হয়। মৎস্য মন্ত্রী
        অখিল গিরি বুথ,অঞ্চল, ব্লক সহ সর্বস্তরে দলীয় কর্মকর্তা ও শাখা সংগঠন সমূহের নেতৃত্বের মধ্যে সমন্বয়ের উপর জোর দেন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হওয়ার অাহ্বান জানান মামুদ হোসেন। জেলা সভাপতি তরুণ মাইতি দলীয় শৃঙ্খলা রক্ষার উপরে সর্বাধিক গুরুত্ব অারোপ করেন। ত্রিস্তর পঞ্চায়েতের কাজকর্মের উপর নজরদারির বিষয়ে গুরুত্ব অারোপের সিদ্ধান্ত হয়। বুথ,অঞ্চল স্তরে দলীয় কর্মকর্তা নির্বাচনে তৃণমূল স্তরের কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে বলে জানান
          জেলা সভাপতি তরুণ মাইতি। কাঁথি ও এগরা পৌরসভার অাসন্ন নির্বাচনে বিজেপি কে পর্যদুস্ত করে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করার লক্ষে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেন জেলা সভাপতি তরুণ মাইতি। জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি যুব সংগঠন কে শক্তিশালী করার লক্ষে এগিয়ে অাসার অাবেদন জানান। অধ্যাপক জ্যোতির্ময় কর রাজ্য সরকারের জনমুখী প্রকল্প রূপায়ণ নিয়ে জনগণকে অবহিত করার উপরে জোর দেন।জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নতুন প্রজন্মের দিশারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অাগামী দিনে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস কে প্রতিষ্ঠিত করতে সকল নেতৃত্ব ও কর্মীদের ঝাঁপিয়ে পড়ার অাহ্বান জানান হয়। শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংগঠনিক জেলা সভাপতি তরুন মাইতি জানান- সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি দলেকোর কমিটি গঠিত হবে, আশু সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে। একটি শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরী হবে যা তে সকলে শৃঙ্খলা মেনে সাংগঠনিক কাজকর্ম করে ,কর্মীদের ভাবতে হবে সংগঠনের উর্ধ্বে কেউ নয়। যারা তৃণমূলে আসার জন্য আবেদন করেছেন  তাদের দলে নেওয়ার বিষয়ে কি আলোচনা হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের উওরে জানান সে বিষয়ে কিছু আলোচনা হয়নি। ব্লক, অঞ্চল কিংবা বুথ  কমিটির পরিবর্তনের ক্ষেত্রে ও  সব কিছু আলোচনা সাপেক্ষে হবে বলে জানান।

             

            Share

            Leave a Reply

            Your email address will not be published. Required fields are marked *