
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।বিধায়ক উত্তম বারিকের ছাত্রদরদি মনোভাবে অভিভূত স্থানীয় মানুষজন। রবিবারের ঘটনা ফের প্রমাণ করল কেবল প্রচার তিনি মানবিক ও সহানুভূতিশীল। এ দিন পটাশপুর-২ ব্লকের বেশ কিছু ছাত্র-ছাত্রীর স্কলারশিপ ও নানা গুরুত্বপূর্ণ কাগজে বিধায়কের স্বাক্ষর এবং শংসাপত্রের প্রয়োজন। ছাত্রছাত্রীরা বিধায়কের সঙ্গে যোগাযোগ করে। বিধায়ক জানতে পারেন ছাত্র ছাত্রীরা গোবর্ধনপুরে খড়ুই- প্রতাপদিঘী রাজ্য সড়কের কাছে পৌঁচেছে। বর্ষার দিনে ছাত্রছাত্রীদের যাতে অন্য কোথাও গিয়ে অসুবিধায় পড়তে না হয় এবং যাতে সেই শিক্ষার্থীদের সময়, খরচ ও পরিশ্রম বাঁচে, সে কথা বিবেচনা করে বিধায়ক উত্তম বারিক গাড়ি করে সটান গোবর্ধনপুরে রাস্তার ধারে পৌঁছে যান, এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরবাইকের উপর সস্নেহে ছাত্র ছাত্রীদের ফর্মে স্বাক্ষর করেন। পূর্ণিমা সাউ, অনিন্দিত জানা, মৌমিতা মাইতিরা বিধায়কের এমন মানবিক আচরণে আপ্লুত ।
