গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।

কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত রত্না গিরি স্মৃতি চ্যালেঞ্জ কাপ সিনিয়র লীগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতায় রব লীগ পর্যায়ের খেলা শেষ হয়। এ দিন খেলায় যে দুটি দল পরস্পর মুখামুখি হয় “গব ডাঙ্গর তরুন সংঘ” এবং “ক্লাব আন্তরীক “খেলায় গব ডাঙ্গর তরুন সংঘ ৪-০ গোলে জয়লাভ করে। গ্রুপ এ চ্যাম্পিয়ন দি বিউটি রানার্স জুভেনাইল এফ সি, গ্রুপ বি চ্যাম্পিয়ন গব ডাঙ্গর তরুন সংঘ রানার্স ক্লাব আন্তরীক। সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত জানিয়েছেন আগামি ১ তারিখ প্রথম সেমিফাইনালে খেলবে দি বিউটি ক্লাব এবং ক্লাব আন্তরীক এবং ২ তারিখ দ্বিতীয় সেমিফাইনালে খেলবে গব ডাঙ্গর তরুন সংঘ এবং জুভেনাইল এফ সি। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী জানিয়েছেন আগামি ৪ তারিখ প্রয়াত রত্না গিরি স্মৃতি চ্যালেঞ্জ কাপের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *