
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ১৫ ই আগস্ট পটাশপুর-২এর দক্ষিণ খাড় স্টার ক্লাব থেকে শুরু হয়েছে করোনা ও ডেঙ্গু প্রতিরোধে বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির দুই মহকুমার ১২ হাজার দুয়ারে দুয়ারে স্বাস্থ্য কিট বিতরণ কর্মসূচি।আজকাঁথির বিরামপুট, শ্যামহরিবাড়, কনকপুর তিনটি গ্রামে ২৭০ পরিবারে স্বাস্থ্য কিট বিতরণ হয়। আজকের সূচনা করেন জাতীয় শিক্ষক অমিয় বরণ ভৌমিক সঙ্গে বিশিষ্ট প্রধান শিক্ষক উত্তম প্রধান, সেবা সমিতির প্রতিনিধি সঞ্জীব মাইতি, আশিস মাইতি, প্রদীপ মাইতি প্রমূখ ।রবিবার “কাঁথি পুণ্যশ্লোক বিদ্যাসাগর স্মরণ সমিতি”র উদ্যোগে কাঁথি-৩এর জগুদাসবাড় নেতাজী সংঘের ব্যবস্থাপনায় ৭০ পরিবারে চুন, ব্লিচিং, মাস্ক, স্যানিটাইজার এবং সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়। এ দিন কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় শিক্ষক অমিয় বরণ ভৌমিক, উপস্থিত ছিলেন অধ্যাপক মানিকলাল জানা,সেবা সমিতির প্রতিনিধির প্রতিনিধি অসীম কুমার মাইতি ও দৌলতপুর যুবগোষ্ঠীর সন্দীপ কুমার মাইতি, ক্লাব সভাপতি দেবেন্দ্রনাথ গিরি, সম্পাদক বরুণ কুমার দাস, পতিত কুমার জানা,প্রমথ ব্রহ্ম, আশীষ কুমার দাস, বিশ্বজিৎ দাস, উত্তম কুমার দাস প্রসেনজিৎ গিরি প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন প্রধান শিক্ষক বিমানবিহারী পয়ড়্যা। এদিন এই ব্লকের বিলাসপুর,রসুলপুর গ্রামে ৬০ পরিবারে স্বাস্থ্য কিট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবী শুভেন্দু কুমার মাইতি। এগরা-২এর মঞ্জুশ্রী পঞ্চায়েতের ভাটদায় ভাটদা গদাধর প্রাথমিক বিদ্যালয়ে উত্তর ভাটদা তরুণ সংঘ এবং ভাটদা পল্লী মঙ্গল সমিতি, ভাটদা গান্ধী ময়দান, দাউদপুর, আলিপুর গ্রামে প্রায় ৬০০ পরিবারকে সামগ্রী বিতরণ পর্বে ছিলেন অধ্যাপক জয়দেব জানা, গৌতম দাস, অভিজিৎ সাউ, প্রাক্তন প্রধান কৃষ্ণমোহন জানা প্রমুখ।শনিবার ব্লকের বাথুয়াড়ী অঞ্চলের পিঁরিজ খাঁবাড় স্টুডেন্ট ক্লাবের পরিচালনায় ১০টি গ্ৰামে ১০০০ পরিবারে স্বাস্থ্য কিট বিতরণ হয়। সেবা সমিতির পক্ষে ছিলেন সহ-সম্পাদক জন্মেঞ্জয় প্রধান, বিরোজাকান্ত প্রধান, গৌতম দাস, অধ্যাপক জয়দেব জানা প্রমূখ এবং ক্লাব সভাপতি পুষ্পেন্দু খাটুয়া, সম্পাদক সুদীপ কুমার জানা, বর্ষিয়ান সদস্য শ্যামল মাইতি, অসিত বরণ ভূঞ্যা, কেশব খাটুয়া, শঙ্করলাল খাটুয়া, সুশান্ত কুমার জানা প্রমুখ। পঞ্চায়েতের ভান্ডার বেড়িয়া, দরবার খাঁ বাড়, উত্তর চৌমুখ, জগন্নাথ করবাড়, অস্তিচক, উত্তর পদ্মা, নলবাড়, পিরিজ খাঁ বাড়, কুম্ভধর বাড়,হাট বৈঁচা, গঙ্গাধর বাড় গ্ৰাম গুলি তে এক ই কর্মসূচি পালন হয়।