গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা পৌর শহরের মিলন দুর্গোৎসব কমিটির ১৯ তম বর্ষের খুঁটি পুজো হয় সোমবার জন্মাষ্টমীর দিনে। নারকেল ফাটিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা বরিষ্ঠ সদস্য কানাইলাল গিরি। উপস্থিত ছিলেন  পূজা কমিটির সভাপতি বাদল বাগ, সদস্য প্রাক্তন পৌর প্রধান শংকর বেরা, প্রাক্তন প্রধান শিক্ষক কিশোর বোস, অধ্যাপক সুদীপ্ত ঘোড়াই, তাপস মাইতি ঋত্বিক ত্রিপাঠী, গোপাল দাস, দীপক দে, শান্তনু ঘোষ, অরূপ দাস, খোকন দাস প্রমূখ। চরম ভাবে কোভিড স্বাস্থ্যবিধি মেনে আজকের এই খুঁটিপূজা পর্বে উপস্থিত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল নজর কাড়া।সকলকে ধন্যবাদ জানান  পূজা কমিটির সম্পাদক  গোবিন্দ দাস।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *