গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।আজ হেঁড়িয়ায় “শব্দের মেঠোপথ” ও “নবধারা ট্রাস্ট” পরিবারের পক্ষে বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সাহিত্যিক ঋজুদার স্রষ্টা প্রয়াত বুদ্ধদেব গুহের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতি চারণা হয়।উপস্থিত ছিলেন শব্দের মেঠোপথ পত্রিকা সম্পাদক ডঃ বিষ্ণুপদ জানা,সমাজসেবী ও কবি বিমান নায়ক,সাংবাদিক ও গবেষক সুদর্শন সেন,তরুণ সাংবাদিক শুভেন্দু কামিলা, উত্তম গুড়িয়া, সৌমেন গুড়িয়া প্রমুখ।প্রয়াত কবির বিভিন্ন কবিতা,উপন্যাস ও কবির জীবনী নিয়ে বক্তারা আলোচনা করেন।তাঁর প্রয়ান সাহিত্য সংস্কৃতি জগতে অপূরণীয় ক্ষত তৈরী হল বলে অনেকেই মন্তব্য করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *