
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশ ভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২এর বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশনের এর পক্ষ থেকে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা এগরার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতিকে সম্বর্ধনা জানানো হয়। আজ সোমবার বিদ্যালয়ে এক অনুষ্ঠানে বিধায়ককে উত্তরীয়,পুষ্পস্তবক, স্মারক, মানপত্র ও উপহার সামগ্ৰী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন পর্বে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জয়দেব হাতি, পরিচালন সমিতির সভাপতি বিমলেন্দু প্রকাশ প্রমুখ। সকলে বিধায়কের বর্ণময় শিক্ষকতার কর্মজীবনের প্রসঙ্গ উল্লেখ করে তাঁর দীর্ঘায়ু ও সুস্থ্য জীবন কামনার পাশাপাশি আরও উচ্চ রাজনৈতিক সাফল্য কামনা করেন। বিধায়ক তার বক্তব্যে দীর্ঘদিনের সম্পর্কিত এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানে যুক্ত সহ কর্মীদের প্রসংশা করে যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন। তিনি প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষায় সংযুক্ত সকলকে যত্নবান হওয়ার পরামর্শ দেন। ছিলেন সমস্ত শিক্ষক ওশিক্ষা কর্মী। সঞ্চালনায় বিদ্যালয়ের সহ শিক্ষিকা অরুধূতি পন্ডা দুবে।
