
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরার পৌর শহরের উল্লেখ যোগ্য সাংস্কৃতিক সংস্থা “কথা ছন্দ”-এ সংস্থার পক্ষে বিদ্রোহী কবি কাজী নজরুল, বাচিক শিল্পী গৌরি ঘোষ এবং কথা ছন্দের আজীবন সদস্য অমর মাইতির স্মৃতিচারণার আয়োজন হয় রবিবার। দীপ প্রজ্জ্বলনে অনুষ্ঠানের উদ্বোধন করেন অমর মাইতির সুযোগ্যা কন্যা শিক্ষিকা মহুয়া মাইতি। কথা ছন্দের শিক্ষার্থীগণ বিভিন্ন কবিতা, গান ও কথায় তিন প্রখ্যাত ব্যক্তিত্বের বর্ণময় কর্ম জীবন ও সাহিত্য কৃতী নিয়ে আলোকপাত করেন। অমর মাইতির লেখা বিভিন্ন কবিতা আবৃত্তি হয়। অংশগ্রহনে চৈতালি বোস, সোনালি ঘোষ, পৌলোমী শাসমল, সায়নী বেরা, সঙ্গীতা মিশ্র প্রমুখ। কবিতায় শ্রদ্ধা জ্ঞাপন করেন সংস্থার সদস্য স্বপন ভঞ্জ। স্মৃতিচারণা করেন মহুয়া মাইতি,কথা ছন্দের কর্ণধার চক্রধর দাস ও উপস্থিত অতিথি গান। ছিলেন আজীবন সদস্যা সুপ্রীতি দাস, সংস্থা সহ সভাপতি চিত্তরঞ্জন পয়ড়্যা, শক্তিপদ দাস,মিঠু সিং, শ্রুতি দাস প্রমুখ। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সভাপতি নির্মলেন্দু প্রধান।
