গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় রত্না গিরি স্মৃতি চ্যালেঞ্জ কাপ সিনিয়র লীগ কাম নক আউট ফুটবলে প্রথম সেমিফাইনালে খেলা অনুষ্ঠিত হয় আজ বুধবার। পরস্পরের মুখামুখি হয় “ক্লাব আন্তরিক” এবং “দি বিউটি ক্লাব”। কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে দর্শক ভর্তি মাঠে এক জমজমাট ফুটবল দুই পক্ষেই উপহার দেন। খেলার প্রথমার্ধে ২-০ অবস্থায় খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৩-০ গোলে জয়লাভ করে ক্লাব আন্তরিক। ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন ক্লাব আন্তরিকের বিদেশি খেলোয়াড় আগাষ্টিন। সংস্থা সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী জানিয়েছেন আগামি কালকের দ্বিতীয় সেমিফাইনালে খেলবে “গব ডাঙ্গর তরুন সংঘ” এবং “জুভেনাইল এফ সি”।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *