গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পটাশপুর-১এর গোপালপুর পঞ্চায়েতের প্রধান বাসুদেব সানা সুস্থ্য হয়ে স্বপদে ফিরেন বুধবার । এতদিন তার দায়িত্ব পালনে ছিলেন ভারপ্রাপ্ত উপপ্রধান প্রভুরাম দাস। কয়েকদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে প্রভুরামের মৃত্যু হয়েছে। এতদিন গোপালপুর পঞ্চায়েতের প্রধান এর পদটি খালি ছিল। তৈরি হয়েছিল প্রশাসনিক সংকট ও, পুনরায় প্রধান পদে বাসুদেব ফিরে আসায় আপাত সংকট মেটে। বুধবার দুপুরে পটাশপুর এর বিধায়ক উত্তম বারিকের উপস্থিতিতে পুনরায় প্রধানের দায়িত্ব বুঝে নিলেন তিনি। দায়িত্বভার বুঝিয়ে দেন পঞ্চায়েতের সচিব ঠাকুরদাস হাঁসদা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নন্দগোপাল জানা ছিলেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পীযূষ কান্তি পন্ডা জেলা পরিষদ সদস্য পটল আদক প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *