
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২এর পানিপারুল পঞ্চায়েতে দ্বিতীয় পর্যায়ের দুয়ারের সরকার শিবিরে দীপ জ্বেলে উদ্বোধন করেন জনপ্রিয় বিধায়ক তরুণ কুমার মাইতি। সঙ্গে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি দীনের প্রধান, পঞ্চায়েত প্রধান রঞ্জিত প্রধান, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতী মুন্ডা, খাদ্য কর্মাধ্যক্ষ অনুরাধা রাজ, জয়েন্ট বিডিও গোপাল শীট, চীফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বাণীপদ মুখার্জী পঞ্চায়েত সদস্যা মমতা ঘড়া, সাবিনা ইয়াসমিন সহ পঞ্চায়েত সদস্য সদস্যাগণ। গতকাল প্রশিক্ষণপ্রাপ্ত ৮০জন কন্যাশ্রীর ৬০ জন আজ সারাদিন শিবিরে আসা লোকজনদের ফর্ম পূরণে সহযোগিতা করে। বিধায়ক শিবির ঘুরে দেখেন, আধিকারিকদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন স্কীমে কত ফরম জমা পড়ছে তার খোঁজখবর নেন ,কার্যত এদিন পঞ্চায়েতের পানিপারুল, খুরুটিয়া, বৈঁচা, লালপুর, সংসদের বাসিন্দারা লক্ষী ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা উপচে পড়া ভিড় ছিল লক্ষী ভান্ডার প্রকল্পে।
