গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথি পৌরসভার পক্ষে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক তরুণ কুমার মাইতি’কে ও কাঁথি টাউন সভাপতি কমলেন্দু পাহাড়ি কে সম্বর্ধনা জ্ঞাপন হয় আজ বৃহস্পতিবার। উত্তরীয় পুষ্পস্তবক স্মারক ও উপহার সামগ্রী তুলে দিয়ে সম্বর্ধনা জানান কাঁথি পৌর প্রশাসক হরিসাধন দাস অধিকারি।ছিলেন জেলা পরিষদের কো মেন্টর হাবিবুর রহমান, পৌর প্রশাসক মন্ডলের সদস্য সেক সাবুল, অধ্যাপিকা শিল্পীশ্রী মাইতি, বিকাশ বারিক, কাবেরী পন্ডা, নিত্যানন্দ মাইতি, সেক হারেশ।বিধায়ক তরুণ বাবু পৌর প্রশাসকের সঙ্গে পৌর পরিষেবা নিয়ে আলোচনা করেন, দুয়ারে সরকার ক্যাম্প গুলির সুবিধা-অসুবিধা পর্যালোচনা করেন, আরো স্বচ্ছ্বল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেন। সাংগঠনিক বিষয়ে ও খোঁজ-খবর নেন। পৌর প্রশাসক হরিসাধন দাসঅধিকারী জানান-  প্রথম কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে আমর পৌরশহরের স্থানী বাসিন্দা এগরার বিধায়ক তরুণ  কুমার মাইতি’কে দল মনোনীত করায় আমরা গর্বিত। আমরা তার রাজনৈতিক ও সাংগঠনিক উচ্চ সাফল্য কামনা করি। শহরের আর এক তরুণ সংগঠক সুপ্রকাশ গিরির উপ‍র দল এই সাংগঠনিক জেলার  যুব সভাপতির দায়িত্ব দেওয়ায় আমরা গর্বিত তাকেও সম্বর্ধনা দেওয়ার কথা কিন্তু তিনি  বিশেষ কাজে বাইরে থাকায় অন্য একটি দিনে আমরা তাঁকে সংবর্ধনা জানাব।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *