গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।৫ই সেপ্টেম্বর রবিবার ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার শিক্ষক ও বুদ্ধিজীবী সেলের উদ্যোগে,ড.সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩৩ তম জন্মদিবসে,শিক্ষক দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ও ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতৃত্ব,জননেতা শুভেন্দু অধিকারী, কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুদাম পন্ডিত ও অসীম মিশ্র,দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস,উত্তর কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, খেজুরীর বিধায়ক শান্তনু প্রামাণিক,রাজ্য কমিটির সদস্য সোমনাথ রায়,জেলা সম্পাদক নবীন প্রধান,জেলা নেতৃত্ব সৌমেন্দু অধিকারী ,জেলা বুদ্ধিজীবী সেলের কনভেনর তুহিনকান্তি ভূঞ্যা,মুখ্য প্রমুখ ড. চন্দন মন্ডল,অবজার্ভার অশ্বিনী জানা,কো-কনভেনর তন্ময় হাজরা, জেলা শিক্ষক সেলের চন্দ্রশেখর মন্ডল ও ধীরেন্দ্রনাথ পাত্র প্রমুখ। সকলেই সর্বপল্লী রাধাকৃষ্ণাণের প্রতিকৃতিতে মাল্যদান করে তাঁর বর্ণময় কর্মজীবনের নানা দিক তুলেধরে আলোচনা করেন।