
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি পৌরসভার উদ্যোগে শিক্ষক দিবস পালনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসকমন্ডলী র চেয়ারপারসন হরিসাধন দাস অধিকারী। সবাইকে স্বাগত জানান উপ পৌর প্রশাসক দেবাশীষ পাহাড়ী। সভা পরিচালনা করেন সদস্য রত্নদীপ মান্না। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর,প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, জেলা পরিষদের কোমেন্টর তথা প্রধান শিক্ষক হাবিবুর রহমান,দেবাশীষ পাহাড়ী,রত্নদীপ মান্না, কমলেন্দু পাহাড়ী,সুবল মান্না,সেক সাবুল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে কাঁথি পৌরসভা এলাকা র অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।
