
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথি মহকুমা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঐতিহ্যমন্ডিত কাঁথি হাইস্কুলের সভাগৃহে ডঃ রাধাকৃষ্ণাণের জন্মদিন পালন উপলক্ষে শিক্ষক দিবস উদযাপন ও অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন অায়োজিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিধায়ক তরুণ কুমার মাইতি, বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি,জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, পৌর প্রশাসকমন্ডলীর প্রশাসক মন্ডলের হরিসাধন দাস অধিকারী, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপ পৌর প্রশাসক দেবাশীষ পাহাড়ী, রত্নদীপ মান্না, কমলেন্দু পাহাড়ী,প্রধান শিক্ষক অনুপম সাউ,সংগঠনের সভাপতি সত্যজিৎ কর,সম্পাদক স্বপন জানা, শ্যামল বাঁকড়া প্রমুখ।
