প্রকাশ কর: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।মহান শিক্ষক দিবসে ভারত রত্ন দর্শনিক প্রাক্তন রাষ্ট্রপতি শিক্ষাবিদ ড:সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্ম দিনে বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির শিক্ষক ও ছাত্র সম্মাননা অনুষ্ঠানে এগরা থেকে দৈনিক পত্রিকা “আবেশভূমি”র পথচলা শুরু হয়। ফিতা কেটে সংবাদ পত্র’টির উদ্বোধন করেন জনপ্রিয় বিধায়ক পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের কৃতী প্রধান শিক্ষক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। সঙ্গে আঞ্চলিক ইতিহাস গবেষক ও বহু গ্রন্থ প্রণেতা সাহিত্যিক মন্মথনাথ দাস ও শান্তিপদ‍ নন্দ, জাতীয় শিক্ষক

    অমিয় বরণ ভৌমিক ও ড: প্রণব কুমার পট্টনায়ক, প্রখ্যাত শল্য চিকিৎসক ডা বাদল অশ্রু ঘাটা, প্রাক্তন শিক্ষক রবীন্দ্রনাথ পতি,অহিভূষণ পাহাড়ি, হরেন্দ্র নাথ মাইতি, অহীন্দ্র নারায়ণ রায়, ঈশ্বর পাত্র, মাধবচন্দ্র মিশ্র, মথুরা নাথ ত্রিপাঠী প্রমুখ।পত্রিকা সম্পাদক গৌরীশংকর মহাপাত্র জানান বৃহস্পতিবার থেকে বড় পত্রিকা সরবরাহকারী এজেন্টকে চাইলে পত্রিকাটি বাড়িতে বসেই পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে এগরা থেকেএকটি দৈনিক পত্রিকা প্রকাশের উদ্যোগ চলছিল।  নতুন উদ্যমে  নতুন আঙ্গিকে প্রকাশিত দৈনিক “আবেশভূমি” ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা নজর কাড়া।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *