
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।ভারতরত্ন মহান শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের ১৩৩ তম জন্মদিবসে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এগরা দক্ষিণ চক্রের উদ্যোগে যথাযথ মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করা হয় এগরা -২ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে l বিশ্ববরেণ্য এই ছাত্র দরদী মহাপুরুষের জীবনী সম্পর্কে আলোচনা করেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, শিক্ষা কর্মাধ্যক্ষ সমীর গাড়ু, এগরা-’২ব্লক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক শিক্ষক রাজকুমার দুয়ারী,মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান প্রকাশ রায়চৌধুরী, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শমীক মান্না, চক্র সভাপতি শুভেন্দু প্রামানিক, সম্পাদক শঙ্কর নন্দ প্রমূখ l অনুষ্ঠানে চক্রের অবসরপ্রাপ্ত শিক্ষক উত্তর পন্থাইর অমলেন্দু বাগ কে সম্বর্ধনা দেওয়া হয়। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাজপুর আত্যয়িক প্রাথমিকের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল।
