
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ওয়েস্টবেঙ্গল তৃণমূল প্রাইমারী টিচার্স অ্যাসোসিয়েশনের কাঁথি-২ চক্রের উদ্যোগে কাঁথি পৌরসভার ডরমিটরি সভাগৃহে শিক্ষক দিবস উদযাপন ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অায়োজিত হয় রবিবার। ডঃ রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও প্রদীপ প্রজ্বলনে অনুষ্ঠানে র শুভসূচনা করেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অমিত কুমার বাগ।স্বাগত ভাষণ দেন কাঁথি-২ চক্র সম্পাদক স্বপন কুমার মাইতি। অালোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর,প্রাক্তন সহকারী সভাধিপতি শিক্ষক মামুদ হোসেন, বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, কাঁথি পৌরসভার চেয়ারপারসন হরিসাধন দাস অধিকারী, জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ মধুরিমা মন্ডল, রামগোবিন্দ দাস, প্রদীপ গায়েন, নীলম রায়,দেবকৃষ্ণ বড়াই,সুদীপ মান্না,সেক অামিন প্রমুখ। প্রাক্তন সমবায় মন্ত্রী ডঃ রাধাকৃষ্ণণের জীবনাদর্শ কে পাথেয় করে শিক্ষক সমাজকে সমাজগঠনে ব্রতী হওয়ার অাহ্বান জানান। প্রাক্তন সহকারী সভাধিপতি করোনাকালে পরিবর্তিত পরিস্থিতিতে পঠনপাঠন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার জন্য গুরুকুল কে অগ্রণী ভূমিকা পালন করার অাবেদন জানান। রাজ্যের মৎস্য মন্ত্রী সমাজ গঠনে সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা র উল্লেখ করে শিক্ষক সমাজকে মানবসম্পদ বিকাশের সংগ্রামে ব্রতী হওয়ার অাহ্বান জানান।
