গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি; পূর্ব মেদিনীপুর।এগরা রামকৃষ্ণ মিলন মন্দির(হাইস্কুল) এ শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠানেরশুভ সূচনা করেন পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক বিধায়ক তরুণ কুমার মাইতি । ছিলেন রামকৃষ্ণ মিলন মন্দিরের সভাপতি রামনারায়ন দাস, সম্পাদক দেশবন্ধু দাস, প্রাক্তন সম্পাদক অধ্যাপক নির্মল চন্দ্র জানা, রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের সভাপতি অনিল কুমার চৌধুরী, সম্পাদক অরুনাভ ভট্টাচার্য , বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার মিশ্র প্রমুখ। বিধায়ক তার বক্তব্যে শিক্ষাবিদ ও দার্শনিক ভারতরত্ন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের বর্ণময় কর্ম জীবনের নানান দিক উল্লেখ করে রাজনীতি ও শিক্ষাবিদ হিসেবে তিনি কতটা সফল ও বর্ণময় ছিলেন তা আলোচনা করেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *