গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশ ভূমি: এগরা কাঁথি  :পূর্ব মেদিনীপুর।ল্পএগরা-২এর পানিপারুল স্পোর্টস এন্ড কালচারাল অ্যাশোসিয়েশন এর ব্যবস্থাপনায় ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড:সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন পালন অনুষ্ঠানে রক্তদান ও বরিষ্ঠ শিক্ষক সম্বর্ধনা অনুষ্ঠান হয় রবিবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক বিধায়ক তরুন মাইতি। সকল রক্ত দাতার হাতে চ চারা তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, ক্লাব সভাপতি মনোরঞ্জন মন্ডল, সেক্রেটারি পিঙ্কু নায়ক, ইন্দুভূষণ প্রধান, ও সকল শিক্ষক শিক্ষিকা গন। উদ্বোধক তার বক্তব্যে আজকের দিনটির তাৎপর্য উল্লেখ করে, রক্ত দনের মতো কর্মসূচি কে এর সঙ্গে যুক্ত করা উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ জানান। বলেন- যুব শক্তিকে এই ধরণের ভালো কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে, যুবকরাই সমাজ ব্যবস্থায় পরিবর্তনের কারিগর। এই ধরনের কর্মসূচিতে তিনি বরাবর পাশে থাকার ও আশ্বাস দেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *