
দৈনিক আবেশভূমি : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।অাগামী ১৩ ই সেপ্টেম্বর, সোমবার, কাঁথি শহরের ডরমিটরি ময়দানে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি র অাহ্বানে রাজ্য সভাপতি সায়নী ঘোষের কর্মীসভা সফল করার লক্ষে দেশপ্রাণ তৃণমূল যুব কংগ্রেসের অাহ্বানে দুরমুঠ বকুলতলায় প্রস্তুতি সভা অায়োজিত হয় শনিবার। সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল নেতা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব সহঃ সভাপতি দেবাশীষ ভূঞ্যা,যুব নেতা অানসার দপ্তরী,সেক বক্তিয়ার উদ্দিন, অসিত মন্ডল, অজয় সাহু, সেক মোসারফ, সেক রাহেদ উদ্দিন প্রমুখ। পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের শুভেচ্ছা বার্তা সকলকে পড়িয়ে শুনানো হয়। মামুদ হোসেন তাঁর বক্তব্যে বলেন- কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলশ্রুতিতে দেশের অর্থনীতি অাজ দেউলিয়া, কর্মসংস্থান সংকুচিত, অত্যাবশকীয় পণ্যের মূল্যবৃদ্ধি অাকাশছোঁয়া, বিভেদ ও বিদ্বেষের পরিমন্ডলে মানুষের দুর্বিষহ অবস্থা, দেশের সংবিধান সঙ্কটাপন্ন, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক তলানিতে। পেট্রোল ও ডিজেলের দাম সেঞ্চুরি,রান্নার গ্যাসের সিলিন্ডার হাজারের দোরগোড়ায়, রান্নার তেল ডবল সেঞ্চুরি, পোস্ত মূল্য অাড়াই হাজার।সরকারী সম্পত্তি জলে দামে বিক্রি করে মোদী সরকার অাজ বেচারাম সরকার। এসবের প্রতিবাদে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে যুব সমাজকে অান্দোলন-সংগ্রামে ব্রতী হওয়ার লক্ষে সংগঠন কে শক্তিশালী করতে ডরমিটরি মাঠে অাগামী ১৩ ই সেপ্টেম্বরের সায়নী ঘোষের কর্মীসভা কে সফল করার অাহ্বান জানান।
