
দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা পৌরসভা র ১৪ নং ওয়ার্ডের” ক্লাব ননস্টপ”এর অায়োজনে সপ্তম বর্ষীয় সার্বজনীন গণেশ পুজা মন্ডপের শুভ উদ্বোধন করেন জেলা যুবনেতা সুপ্রকাশ গিরি ও প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শঙ্কর পাত্র।স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক দীপঙ্কর মাইতি ও শ্রীমন্ত পণ্ডা।অন্যান্যদের মধ্যে ছিলেন বিশিষ্ট সমাজসেবী কৌস্তুভ দাস,রামেশ্বর জানা,তাপস পন্ডা,তোতন পাত্র, সন্তোষ মাইতি,সুজিত মাইডি প্রমুখ। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের খাতা,কলম,পেন্সিল সহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ হয়। জেলা যুব নেতা সুপ্রকাশ গিরি কোভিড বিধি মেনে অানন্দ উৎসবে সবাইকে সামিল হওয়ার অাহ্বান জানান। মামুদ হোসেন বক্তব্যে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে অাসন্ন উৎসব মরশুমে সকলকে অংশগ্রহণের অাবেদন জানান। ধর্মান্ধতা নয় ধর্ম হয়ে উঠুক মানুষে মানুষে মেলবন্ধনের সেতু।
