গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২ এর বিবেকানন্দ পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান অশোক কুমার দাসকে সম্বর্ধনা জ্ঞাপন করে বালিঘাই জগন্নাথ জীউ সেবা ট্রাস্ট। শনিবার সংস্থার সাপ্তাহিক কর্মসূচির পরিকল্পনা সভায় ১৫ই সেপ্টেম্বর থেকে স্বর্গীয় সমীর কুমার ধাওয়া স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতার সূচি চূড়ান্ত হয়। “কমলপুর নিউ তরুণ সংঘ”, “বালিঘাই বিবেকানন্দ ব্যায়ামাগার”, “কুলটিকরি সোশ্যাল ওয়েলফেয়ার”, “পিঁরিজ খাঁ বাড় স্টুডেন্টস ক্লাব,” “পানিপারুল নেতাজি স্পোর্টিং ক্লাব”, “জগন্নাথকর বাড় সানরাইজ ক্লাব”, দোবাঁধি নেতাজী সংঘ,” “ভবানীচক মৈত্রী সংঘ ,”আটটি দল খেলায় অংশগ্রহণ করছে বলে জানান সম্পাদক। স্থির হয় সেমিফাইন‍্যাল ১লা অক্টোবর, ফাইনাল খেলা ৬ই অক্টোবর। এদের ফিকচার চূড়ান্ত হওয়ার পর সংস্থার সদস্য  বিবেকানন্দ পঞ্চায়েতেৎ প্রধান নির্বাচিত হওয়ায় অশোক দাস’কে পুষ্পস্তবক, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি স্মারক এবং ছাতা ও উপহার সামগ্রী তুলেদিয়ে সম্বর্ধনা জানান সংস্থা সম্পাদক

    সমাজসেবী আশীষ ধাওয়া। উপস্থিত ছিলেন সভার স্থায়ী সভাপতি কবি অম্বিকেশ মহাপাত্র, সহ-সম্পাদক জন্মেঞ্জয় প্রধান, সদস্য বিরোজাকান্ত প্রধান, তপন কুমার সামন্ত, বিবেকানন্দ পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য ধনঞ্জয় সিংহ, অধ্যাপক জয়দেব জানা প্রমুখ। প্রসঙ্গত ২৫ শে আগস্ট স্বদলীয় অনাস্থায় অপসারিত হন পঞ্চায়েত প্রধান রাজনারায়ন মান্না। ১০ ই সেপ্টেম্বর  শুক্রবার নতুন প্রধান নির্বাচিত হন প্রাক্তন ব‍্যাঙ্ক কর্মী অশোক কুমার দাস। সম্বর্ধনা শেষে অশোকবাবু
      তার সংক্ষিপ্ত বক্তব্যে মানুষের সেবায় ও এলাকার উন্নয়নে যাতে সফল হতে পারেন সেই প্রার্থনা করেন জগন্নাথ জিউর কাছে। সেবা সমিতির সমস্ত ভালো কাজে তিনি পাশে থাকার ও আশ্বাস দেন। একাজে তিনি সমস্ত মানুষকে সহযোগিতার আহ্বান জানান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *