
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।এগরা-২ এর বিবেকানন্দ পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান প্রাক্তন কর্মী অশোক দাস’কে শুক্রবার বাড়িতে গিয়ে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন প্রাক্তন প্রধান রাজনারায়ন মান্না। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি পঞ্চায়েত অফিসে নতুন প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের জন্য অফিসে যান, দেখা না পাওয়ায় বাড়িতে গিয়ে তিনি পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মান জ্ঞাপন করেন এবং সর্বোত সহযোগিতার আশ্বাস দেন। বলেন- দল ও সদস্যগন আপনায় আস্থা রাখায় অভিনন্দন জানাই। মানুষ ও এলাকার উন্নয়ন মুখ্য, আমার সহযোগিতা থাকবে। প্রসঙ্গত২৫ শে আগস্ট ১৭ সদস্যের এই পঞ্চায়েতের স্বদলীয় ১১ জনের লিখিত অনাস্থায় তিনি অপসারিত হন। ১১ ই সেপ্টেম্বর শুক্রবার ১৪ সদস্যের উপস্থিতিতে ঐক্যমতে প্রধান নির্বাচিত হন অশোকবাবু। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া ও অঞ্চল সভাপতি বিমল জানা প্রমুখ। এদিকে প্রধান নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানান দলের বিধায়ক ও কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ কুমার মাইতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান।
