
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।দেশপ্রাণ ব্লকের সরদা পঞ্চায়েতের ফুলেশ্বর দুরমুঠ হাই স্কুলে “দুয়ারে সরকার” ক্যাম্প অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার। উপস্থিত ছিলেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তথা দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ কুমার জানা।সঙ্গে দেশপ্রাণ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভজিৎ জানা, সরদা পঞ্চায়েত প্রধান রাকেশ মাইতি, কাঁথির বিশিষ্ট আইনজীবী তরুণ সখা মাইতি, পঞ্চায়েত সদস্য সেক আজিজুল রহমান সহ পঞ্চায়েতের আধিকারিকগণ। বৃষ্টি উপেক্ষা করে বিপুল মানুষ সরকারের ঘোষিত প্রকল্প গুলির সুবিধা নিতে আবেদন করেন।
