দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।খেজুরী-১এর নিজকশবা গ্রাম পঞ্চায়েতের তৃতীয় দিনের দুয়ারে সরকার এর কর্মসূচি হয় দক্ষিণ খেজুরী বাণী মঞ্চ হাই স্কুল ও স্ব সহায়ক দল এর ঘরে। আজ মঙ্গলবার প্রবল বর্ষণ ও দমকা হাওয়া উপেক্ষা করে কয়েক হাজার মানুষ সকাল থেকে ক্যাম্পে এসে ১৯টি প্রকল্প নিয়ে নিজেদের কাজ সারেন। সরকার নির্ধারিত শিল্পী দল ক্যাম্পাসে এসে সরকারি বিভিন্ন প্রকল্প বিষয়ক বাউল সঙ্গীত পরিবেশন করেন।সারাদিন ক্যাম্প পরিদর্শন এবং লক্ষ্য নজর রাখেন প্রধান শ্রী প্রান কৃষ্ণ দাস ও উপপ্রধান সমুদ্ভব দাশ। উপ প্রধান মহাশয় গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেক মানুষকে ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণ থেকে সাবধানে থাকার পরামর্শ দেন। মাটির ঘরে না থেকে স্থানীয় সাইক্লোন সেন্টার,পাকা বাড়ি বা স্কুল ঘরে থাকার কথার পরামর্শ দেন।এছাড়া ও জল নিকাশি কে পরিষ্কার রাখার জন্য সবার কাছে আবেদন জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *