দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।মঙ্গলবার সকাল থেকেই প্রকৃতির মুখ ভার।অঝোর ধারায় বৃষ্টি।পূর্ব আয়োজন ছিল কামারদা বাজারে সুসজ্জিত মঞ্চে সম্বর্ধনা দেওয়া হবে রাজ্যের যুব সভাপতি সায়নী ঘোষ কে।কিন্তু বাধ সাধলো প্রবল বৃষ্টি,আয়োজকরা উদ্বিগ্ন।শেষে জেলা যুব সভাপতির বার্তা রাজ্য নেত্রী আসবেন।প্রস্তুতি নেওয়া হলো তৃণমূল কার্যালয়ে।নেত্রীকে দেখার জন্য ছাতা মাথায় দাঁড়িয়ে অসংখ্য মা ও বোনেরা।তিনি এলেন দেখলেন জয় করলেন,সংবর্ধিত করা হলো ব্লক তৃণমূল ও যুব তৃণমূলের পক্ষ থেকে। সঙ্গে জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি,জেলা স্বাস্থ্য কর্মাধক্ষ্য ডাঃ পার্থ প্রতিম দাস,ব্লক সভাপতি বিমান কুমার নায়ক কে ও।আয়োজক কামারদা অঞ্চল তৃণমূল চেয়ারম্যান নির্মল কুমার পাত্র,সভাপতি অমিতাভ দাস কেও বিশেষ সম্মানিত করা হয়।ব্লকের যুব সভাপতি জ্বালাউদ্দিন খাঁন, ব্লক যুব সহ সভাপতি সুদর্শন মান্না,ব্লক সহ সভাপতি স্বপন দাস ও শঙ্কর দুলাল পাত্র,বীরবন্দর অঞ্চল চেয়ারম্যান জয়ন্ত দাস,কামারদা অঞ্চল প্রধান রাজশ্রী গিরি প্রমুখ নেতৃত্ব ।প্রাকৃতিক দুর্যোগ সত্বেও নেতৃত্বগণ উপস্থিত হওয়ায় সকলেই খুশি হন ও নেতৃত্ব দের ধন্যবাদ জ্ঞাপন করেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *